BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি বাড়ল এক দিন


জুন ১৯, ২০২৩ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি হওয়ার ছিল ২৮ থেকে ৩০ জুন ( চাঁদ দেখার ওপর ঈদ নির্ভরশীল, তাই ছুটির তারিখও পরিবর্তনশীল)। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে যদি ২৯ জুন পবিত্র ঈদুল আজহা হয়, তাহলে  ঈদের ছুটি হবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত।

এর পরদিন ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এবারের ঈদের ছুটি পাঁচ দিন হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।