BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৬
আজকের সর্বশেষ সবখবর

নৌকার শেষ নির্বাচনী জনসভা রেজিস্ট্রারি মাঠে সোমবার


জুন ১৯, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওযামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকার সমথর্নে শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত সোমবার। ১৯ জুন সন্ধ্যা ৭টা ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিতব্য এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বক্তব্য রাখবেন সিলেট জেলা ও মহানগর আওযামী লীগের নেতৃবৃন্দ।

সভায় নির্দিষ্ট সমযে উপস্থিত থাকতে দলীয় নেতাকর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পদাক, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন।

উল্লেখ্য, নির্বাচীন আইন ও বিধিমোতাবেক আনুষ্ঠানিক প্রচারনার শেষ সময় সোমবার রাত ১২টা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।