BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে আরও এক বাংলাদেশির মৃত্যু


জুন ১৮, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মালয়েশিয়ায় ছাপাখানায় আগুনের ঘটনায় আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু হলো। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মো. সাইফুল ইসলামের বাড়ি যশোরে।

চিকিৎসকরা জানিয়েছেন, গতকাল রাত থেকে সাইফুলের শারীরিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। তার অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল। তিনি গতকাল রাত থেকে অক্সিজেন নিচ্ছিলেন না।

সাইফুলের আত্মীয় খালিদ হাসান রিপন বলেন, ‘আজ ভোরে হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়ে বলা হয়, সাইফুলের শারীরিক অবস্থা অনেক খারাপ। তিনি অক্সিজেন নিচ্ছেন না। পরে আজ সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।’

গত বৃহস্পতিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান লিটন (৩৪) ও মোরাদ আলী মোল্লা (৩৮)। দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মারা যান মনির উজ্জামান (৪২)।

নিহত লিটনের বাড়ি ঝিনাইদহে, মেরাদ আলীর বাড়ি পাবনায়, মনির উজ্জামান ও মো. সাইফুল ইসলামের যশোরে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন রাজা (২৯) ও বাবলু রহমান (৪৪) নামের দুই বাংলাদেশি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।