BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫১
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন তিশা, সঙ্গে আছেন রাজ


জুন ১৭, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : সংসারের ব্যস্ততার কারণে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন নুসরাত ইমরোজ তিশা। মাঝে তাকে দেখা গেছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণায়। আর এবার তিনি সিনেমা নিয়ে ফিরছেন পর্দায়। আসন্ন ঈদে আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে তিশা অভিনীত নতুন সিনেমা ‘রক্তজবা’। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ।

তরুণ নির্মাতা নিয়ামুল মুক্তার এই সিনেমাটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত ‘রক্তজবা’। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগে। অতীত ও চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানা রহস্য।

তিশা ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবীশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জ্বল কবির হিমু, অপুসহ অনেকে।

নির্মাতা নিয়ামুল মুক্তা জানান, মাত্র ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে যে কেউ আইস্ক্রিনে ‘রক্তজবা’ উপভোগ করতে পারবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।