BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির


জুন ১৫, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

খলিল চৌধুরী, সৌদি আরব : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রিয়াদে ও গতকাল বুধবার জেদ্দায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রিয়াদে বসবাসরত প্রবাসী বাংলাদেশি আবদুল হক এবং জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি মো. মমিন ও শাহ আলম।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজ শেষে নিজের বাড়িতে ফিরছিলেন আবদুল হক। পথে বাস দুর্ঘটনায় তিনি মারা যান।

তার বন্ধু নিহন জানান, রিয়াদ নগরীর দিরাইয়ার একটি সাইটে তারা সারারাত কাজ করছিলেন। আজ ভোরে কোম্পানির বাসে করে ২৮ জন কর্মী বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ সামনের একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এ ঘটনায় আবদুল হক মারা যান। তিনি কুমিল্লার বড়ুরা থানার আদ্রা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, জেদ্দায় নিজ বাসা থেকে গতকাল সকালে কাজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. মমিন ও শাহ আলম মারা গেছেন। এ ঘটনায় আরও তিন বাংলাদেশি আহত অবস্থায় জেদ্দার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাহ আলম ও মমিন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাতদরি গ্রামের বাসিন্দা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।