BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৫
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে আরও ৬ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


জুন ১৪, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ১৭। আজ বুধবার (১৪ জুন) বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

সদ্য প্রয়াত হজযাত্রীরা হলেন—সৈয়দ নায়মুল হক (৬২)। তিনি মাগুরার মোহাম্মদপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ০০৫৮২১২১। চাঁদপুরের হাজিগঞ্জের বাসিন্দা মো. আবদুল মতিন (৬০)। তার পাসপোর্ট নম্বর এ০৬৯৯৪৯৫৭। কুমিল্লার দেবীদ্বারের বাসিন্দা মো. আবুল হোসেন ভূইয়া (৭১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৮৯৭৭৭০। বদরগঞ্জের রংপুরের বাসিন্দা মো. শহিদুল্লাহ মণ্ডল (৭৬)। তার পাসপোর্ট নম্বর ইই০২০৩৬০১। কুমিল্লার বরুড়ার বাসিন্দা মো. আবুল হাসেম (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০২৭৮৬৭৮৩। সাতক্ষীরা সদরের বাসিন্দা মাকফুরা খাতুন (৬১)। তার পাসপোর্ট নম্বর এ০৫৩৩৭৮০৫।

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কায় ১৪ এবং মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিনজন নারী।

আজ বুধবার সকাল পর্যন্ত ৭৯ হাজার ৪৪ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৮৬ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ হাজার ৬৫৮ জন সৌদি আরবে গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে এ বছর ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।