BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ইসলামী আন্দোলনের সিসিক নির্বাচন বর্জনের ঘোষণা


জুন ১২, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

সোমবার (১২ জুন) রাত ৮টায় নগরীর শিবগঞ্জে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

এসময় বরিশালে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের উপর হামলা ও ভোটে কারচুপির অভিযোগ উল্লেখ করে মাহমুদুল হাসান বলেন বরিশাল ও খুলনা সিটিতে ভোটের পরিবেশ বলে দেয় তারা ব্যর্থ। তাই আমরা এই আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার লিখিতভাবে নির্বাচন বয়কটের ব্যাপারে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহিদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদ, সিলেট মহানগর শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদ, সিনিয়র সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিনসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।