BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নি-হ-ত


জুন ১২, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে বিয়ানীবাজার উপজেলার ১ নং আলিনগর ইউনিয়নের টিকরপাড়ায় নামক স্থানে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী মো. মাইদুল ইসলাম (২১) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তারাপুর গ্রামের মো. নওশের আলীর ছেলে।মাইদুল একটি কোম্পানির মার্কেটিং ব্যবস্থাপক ছিলেন।

দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার শ্যামল বনিক জানায়, আজ বিকাল সাড়ে ৪টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া বিয়ানীবাজারগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১৭৫৬) বিয়ানীবাজারের টিকরপাড়া বাজারে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ-৪২-৩৪৩৩) আরোহী মাইদুলকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।