BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ বিভাগীয় শহরে শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ


জুন ৫, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিভাগীয় শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী যুবলীগ। রোববার (৪ জুন) যুবলীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ৮ ও ৯ জুন চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা।

বিভাগীয় শহরগুলোতে শান্তির সমাবেশের কর্মসূচি

আগামী ১০ বা ১২ জুন চট্টগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে পারে।

আগামী ১৫ ও ১৬ জুন রাজশাহী বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা। ১৭ জুন রাজশাহী বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ৫ ও ৬ জুলাই খুলনা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা। ৭ জুলাই খুলনা বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ১৩ ও ১৪ জুলাই বরিশাল বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা। ১৫ জুলাই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ২০ ও ২১ জুলাই সিলেট বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা। ২২ জুলাই সিলেট বিভাগীয় শান্তি সমাবেশ।

আগামী ২৭ ও ২৮ জুলাই ঢাকা বিভাগের প্রতিটি জেলার অন্তর্গত উপজেলা-থানায় প্রস্তুতি সভা। ২৯ জুলাই ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।