BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু


মে ৩০, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফ্রান্সে প্রবাসী সাংবাদিক রেজাউল করিম মিঠু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ফ্রান্সের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রেজাউল করিম মিঠুর বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার বড়খামার গ্রামে। তিনি ১০ মাস আগে ফ্রান্সে এসেছিলেন। গত ২৪ এপ্রিল তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন লাইফ সাপোর্টে থাকার পর আজ তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।