BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৭
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ মেয়র আরিফের বাসায় আনোয়ারুজ্জামান


মে ২৮, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ রোববার (২৮মে) সকালে মেয়র আরিফের কুমারপাড়াস্ত বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। থাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক।

এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগীতা চান।

উল্লেখ্য,আরিফুল হক চৌধুরী এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচন করেছেন না। গত ২০মে রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রার্থী না হওয়ার ঘোষণা দেনন।

৪২টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন ইভিএম-এ। গত ২৩মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এরপর ২৫মে মনোনয়নপত্র বাছাই করা হয়েছে।

আজ রোববার আপিলের শেষ তারিখ ছিলো। ১ জুনের আগে আপিল নিষ্পত্তি করা হবে এবং ওইদিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।