BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

অসহায় কৃষকের সহায়তায় দেশব্যাপী যুবলীগের ধানকাটা কর্মসূচি


এপ্রিল ২৫, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। প্রতিবারের ন্যায় এবারও বোরো মৌসুমে সারা দেশে ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের আশঙ্কায় ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক।

অসহায় কৃষকের পাশে দাঁড়াতে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য দেশব্যাপী যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।