BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৯
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফী বিন মোর্ত্তজা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক


ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর বৈঠক শেষে এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সভাপতিমন্ডলীর দু’টি পদ, সম্পাদক ও উপ-সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিমন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।