বিয়ানীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ কৃষকলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে কৃষকলীগ দুবাগ ইউনিয়নের সভাপতি স্বপন চক্রবর্তী কে প্রবাস গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। রোববার (২০ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিয়ানীবাজার উপজেলা কৃষক লীগে সহ-সভাপতি আব্দুল আলীম মজনু শাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদে হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ,দপ্তর সম্পাদক বেলাল আহমদ, কৃষকলীগ বিয়ানীবাজার সহ-সভাপতি ছফর উদ্দিন, সহ- সভাপতি সিহাব আহমদ, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, আইন বিষক সম্পাদক আলী আহমদ রানা, ধর্ম বিষক সম্পাদক আবু বক্কর,সদস্য শিপলু আহমাদ, তিলপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অলিউর রহমান, দুবাগ ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত খান সহ উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
