বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬, সিলেট কল্যাণ সংস্থার প্রথম কর্মীসভা, সিলেট বিভাগ যুব সংস্থার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলে ১ম প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৩৯তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের উপর ১ নভেম্বর উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। তন্মধ্যে আগামী ১৯ অক্টোবর সোমবার ১ নভেম্বর রবিবার জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি সফলে ২য় প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ৪০তম সাপ্তাহিক সভার তারিখ নির্ধারণ করা হয়। সভা থেকে দেশকে স্বনির্ভর করতে সর্বস্তরের কর্মহীন যুবদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কর্মের জন্য পরিপক্ব হিসাবে গড়ে তুলার আহবান জানানো হয়।
সভায় নাটক ও আইওয়াশবিহীন সিলেট মহানগরীর যানজট দূর, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত এবং নগরীর ছোট-বড় বিভিন্ন রাস্তার অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার জন্য উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তারা বলেন, ফুটপাত ও রাস্তা দখলুমক্ত করার দাবীতে দীর্ঘ ২৯ বছর ধরে সিলেট কল্যাণ সংস্থা মাঠ পর্যায়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। কর্মসূচীর পরপরই সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযানের পরপরই আবার যেইসেই। আমরা সিলেট মহানগরবাসী নাটক ও আইওয়াশবিহীন ছাড়া স্থায়ীভাবে নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত দেখবো পাবো কবে?
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। ১৫ দিনব্যাপী কর্মসূচী সফলে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, এম.এ আলী জালালাবাদী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর রহমান মুহিব, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, সহ-আন্তর্জাতিক সম্পাদক পংকজ মজুমদার, মোঃ সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, নেতৃবৃন্দদের মধ্য থেকে সুভু মিয়া, শ্রীকান্ত চন্দ্র দাস, আব্দুল গফফার, জলিল আহমদ, সঞ্জয় চন্দ্র দাস, মোঃ গৌরস আলী, মোঃ আব্দুল লতিফ, মোঃ এখলাছুর রহমান, হরিমোহন রায়, দিলীপ আচার্য, প্রনয় দাস ও জাহাঙ্গীর আলম রুবেল।
