BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশস্থলে খাবারের অপচয়


নভেম্বর ১৯, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ নিত্যপণ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ২টায় সিলেট মহানগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশে যোগদানের লক্ষ্যে দুদিন আগ থেকেই সমাবেশস্থলে বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন স্থানের নেতাদের উদ্যোগে আগাস নেতাকর্মী ও সমর্থকদের খাবার এবং ক্যাম্প করে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছিলো।

তবে আজ সকালে বিএনপির সমাবেশস্থল আলিয়া মাঠের সর্বত্রই খাবারভর্তি প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। মাঠে থাকা কয়েকজন জানিয়েছেন- পোলাওয়ের মাংস খেয়ে পোলাও ফেলে দিয়েছেন অনেকে। এ জন্য অনেক খাবারের অপচয় হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।