BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির নির্বাচন সম্পন্ন


নভেম্বর ১২, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আয়তনের দিক থেকে কানাডা ৯ হাজার ৯৮৫ মিলিয়ন কিলোমিটার হলেও জনসংখ্যা মাত্র ৩৮ মিলিয়ন। ১৯৭১ সালে কানাডাই বিশ্বের প্রথম দেশ হিসেবে ঘোষণা দেয় মাল্টিকালচারিজমের, যার মূলমন্ত্র হলো সব নাগরিকের থাকবে সমান অধিকার ও দায়িত্ব।

যার ফলস্বরূপ দেশটির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত ১৮ মিলিয়নের বেশি লোক অভিবাসী হয়ে দেশটিতে এসে স্থায়ীভাবে বসবাস করছে।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরা এ দেশে এসে স্থায়ীভাবে বসবাস করছে। যার মধ্যে অন্যতম আলবার্টার ক্যালগেরি শহর।

সম্প্রতি ক্যালগেরি শহরে প্রবাসী বাঙালিদের প্রাণের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির নির্বাচন সম্পন্ন হয়েছে। গুমোট আবহাওয়া উপেক্ষা করে প্রবাসীরা সারাদিন স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্যানেল বেছে নেয়। নতুন কমিটির কাছে সাধারণ ভোটারদের যেমন রয়েছে প্রত্যাশা, তেমনি রয়েছে বাস্তবায়নের অপেক্ষার পালা। আগামী ৩ ডিসেম্বর নতুন কমিটি তাদের দায়িত্ব গ্রহণ করবে।

জানা গেছে, গত চার দশক আগে গঠিত হয় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি। তৎকালীন প্রবাসীরা উপলব্ধি করেছিলেন যে নিজেদের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সুসম্পর্ক গড়ে তুলতে এবং কমিউনিটির উন্নয়নে কমিটির কোনো বিকল্প নেই। সেই থেকে শুরু হয়ে আজ অবধি সংগঠনটি প্রবাসীদের উন্নয়নে একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তারই ফলশ্রুতিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন নিজস্ব অর্থায়নে তৈরি করেছে নিজস্ব ভবন ‘বাংলাদেশ সেন্টার’ যা প্রবাসী বাংলাদেশিদের ইতিহাসে একটি অন্যতম দৃষ্টান্ত।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী জানান, আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে এক সঙ্গে কমিউনিটির উন্নয়নে কাজ করা, যা আমরা প্রথম থেকেই বলে আসছি। শুধু তাই নয়, প্রবাসের মাটিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র জানান, এখানে আমরা সবাই ধর্ম, বর্ণ, নির্বিশেষে একে অপরের ভাই, আত্মার আত্মীয়। বিদেশের মাটিতে নতুন প্রজন্মের কাছে আমাদের জাতীয় সত্তাকে তুলে ধরার মাধ্যমে নিজের দেশকে তুলে ধরতে চাই। দেশ আর পতাকার মান সমুন্নত রাখতে চাই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।