BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

দ: আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা


অক্টোবর ৩০, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের স্টার্কসপ্রুট শহরে শনিবার (২৯ অক্টোবর) রাতে নিজ প্রতিষ্ঠানে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক বাংলাদেশিকে হত্যা করেছে দুর্বৃওরা। নিহত আব্দুর রহিম (৩৫) বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্যম কালিকাপুর গ্রামের মৃত আলি আহম্মদের ছোট ছেলে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই মোহাম্মদ সেলিম মিয়া। তিনি জানান, ১০ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তাদের একমাত্র ছোট ভাই আব্দুর রহিম। সেখানেই বিয়ে করে স্ত্রী ও এক সন্তান নিয়ে বেশ সুখে কাটছিলো তাদের দাম্পত্য জীবন । দুই মাস আগে বাড়িতে এসে ছুটি কাটিয়ে যান আব্দুর রহিম।

ঘটনার সময় নিজ দোকানে কাজে ব্যস্ত ছিলেন আব্দুর রহিম। দক্ষিণ আফ্রিকা সময় রাত ১০টায় কয়েকজন অস্ত্রধারী তার দোকানের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে দোকানের ভেতরে সন্ত্রাসীরা গুলি করলে সেখানেই মারা যান তিনি। এরপর দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিন্টু জানান ,আব্দুর রহিমের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।