বিডি সিলেট::যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার। তিনি জানান, সোমবার (২৪ অক্টোবর) বিমানের ফ্লাইট বিজি২৩৫ ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল ৪:৫০ এ উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল সাড়ে ৫টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
এরপর ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০ টা ১০ মিনিটে। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত ১২টা ১০ মিনিটে ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে, এরপর সিলেট থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১টা ২৫ মিনিটে। সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
