রাজনৈতিক প্রতিবেদকঃ চুনারুঘাট পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে । গতকাল শনিবার (১৫ অক্টোবর) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় ।
এতে সম্রাট আহমেদকে সভাপতি ও তানভীর হোসেন দিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা করে চুনারুঘাট পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে চুনারুঘাট পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা হয়নি। বর্তমান হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন চুনারুঘাট পৌর ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
