BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৭
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চাইছে : হানিফ


অক্টোবর ১৫, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চাইছে। ১০ ডিসেম্বর থেকে দেশ চলবে খালেদা জিয়ার কথায়’ এমন বক্তব্যে দিয়ে বিএনপি নেতারা বিজয়ের মাসকে কলঙ্কিত করতে চাইছেন। বিজয়ের মাসকে টার্গেট করে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন তারা। দেশের জনগণ বিএনপির কোনো কথাই বিশ্বাস করে না। ১০ ডিসেম্বর রাজপথে নামা তো দূরের কথা, তারা বাসা থেকেই বের হবে না। শনিবার (১৫ অক্টোবর) শনিবার বিকালে নয়াপল্টন (জামাতখানা) ঢাকা মহানগর দক্ষিনের অর্ন্তগত পল্টন থানা ও ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পল্টন থানা সভাপতি কাউন্সিলর এনামুল হক আবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তবা জামান পপি’র সঞ্চালনায় বক্তব্যে রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ এমপি, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, সহ-সভাপতি আবদুস ছাত্তার মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ কামাল,কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক মো: শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী।

হানিফ বলেন, বিজয়ের মাসকে কলঙ্কিত করার জন্যই ১০ ডিসেম্বরকে টার্গেট করা হয়েছে। কারণ এই মাস মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করে। তারা সেই পাকিস্তানি পরাজিত শক্তিকে প্রতিষ্ঠিত করতেই আবার বাংলার স্বাধীনতার বিজয়ের মাসকেই বেছে নিয়েছে। কিন্তু বাংলার মাটিতে তা আর হতে দেয়া হবে না। দেশের সার্বিক উন্নয়নে এখন শেখ হাসিনা’র জয়গান করছে জনগণ। অধির আগ্রহে দেশবাসি অপেক্ষা করছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য। নৌকার বিজয় কারো পক্ষে ঠেকানো সম্ভব নয়।

তিনি আরো বলেন, যারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করতে পারে, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তদানিন্তন বিরোধী দলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। তারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত চেয়েছিল। বিএনপি দেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা, মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুর তো তারাই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।