BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসে দুর্বিষহ জীবন কাটছে কিশোরগঞ্জের শতাধিক যুবকের


অক্টোবর ৫, ২০২২ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কিশোরগঞ্জের কুলিয়ারচরের রামদির তারাকান্দি গ্রামের জমির উদ্দিন ও নাজমা বেগমের পাঁচ মেয়ে তিন ছেলে। অভাবের সংসারে ভাগ্যের চাকা ঘোরাতে দালালের প্রলভনে দুই ছেলেকে সৌদিআরবে পাঠান। দালালরা প্রবাসে ভালো চাকরির প্রলভন দিলেও সৌদিতে প্রবাসে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের। সুখের আশায় প্রবাসে পাড়ি দিয়ে দুর্বিষহ জীবন কাটছে। এদিকে ছেলেদের বিদেশে পাঠাতে ১০ লাখ টাকার পুরোটায় ঋণ করেন তাদের বাবা-মা। ঋণের চাপ, প্রিয়জনদের কর্মহীন প্রবাস জীবনে দিশেহারা তারা। সীমাহীন উদ্বেগ, উৎকণ্ঠায় থাকা জমির উদ্দিন ও নাজমা বেগম দম্পতি দালাল মান্নান ও হান্নানের বিচার ও সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

কুলিয়ারচরের রামদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, দালাল মান্নান ও হান্নানের প্রলোভনের শিকার হয়েছে আরো প্রায় শত পরিবার। বাড়ি বাড়ি গিয়ে নিম্ন আয়ের মানুষদের “সুখের স্বপ্ন” দেখিয়ে কোটি টাকা হাতিয়েছে তারা। ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পরিবারগুলো এখন দিশেহারা। দরিদ্র থেকে আরো দরিদ্র হয়েছেন তারা। আর প্রবাসে বন্দি জীবন কাটছে স্বজনদের।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে দালাল হান্নান মিয়া। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। সুত্র: বাংলাভিশন

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।