BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৮
আজকের সর্বশেষ সবখবর

আব্দুল মালিক এর মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির শোক


সেপ্টেম্বর ২৯, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক সিলেটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, আব্দুল মালিক ছিলেন একজন সফল চেয়ারম্যান ও রাজনীতিবীদ। সমাজের এক কীর্তিমান ব্যক্তিত্ব তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হল রাজনীতি ও সমাজে যা পুরন হবার নয়। তিনি সমাজের জন্য অনেক কাজ করেছেন যা আমৃত্যু জনগণ মনে রাখবে।

শোক বার্তায় নেতৃবৃন্দর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।