BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৩
আজকের সর্বশেষ সবখবর

কুয়েত বিমানবন্দরে অবৈধ যাত্রী সেবা, ৬০ প্রবাসী আটক


সেপ্টেম্বর ২৮, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : কুয়েতে নিজস্ব গাড়ি ব্যবহার করে বিমানবন্দর বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের অবৈধভাবে সেবা দেওয়ার অভিযোগে ৬০ প্রবাসীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা যায়।

আটক চালকরা বাংলাদেশ, ভারত ও মিশরীয় নাগরিক বলে জানা গেছে। তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর থেকে যাত্রী সেবা দেওয়ার লাইসেন্স নেই— এমন যানবাহন চালকদের কাছ থেকে প্রতারণা ও চাঁদাবাজি হয়রানির বিষয়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে কুয়েত বিমানবন্দরে স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযানে ৬০ প্রবাসীকে আটক করা হয়।

কুয়েতে বিমানবন্দরে যাতায়াতে মালিকপক্ষের গাড়ি ছাড়া ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর থেকে যাত্রী পরিবহন করা স্থানীয় আইনে নিষিদ্ধ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।