BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

আগামী ৮ অক্টোবর ১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন শাহী ঈদগাহে


সেপ্টেম্বর ২১, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::  আগামী ৮ অক্টোবর সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে ১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে সামনে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মোঃ আতিকুর রহমান শাবু।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী তাঁর বক্তব্যে আগামী ৮ অক্টোবর ১৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলন এর তারিখ ঘোষণা করেন। স্হান নির্ধারণ করেন নগরীর শাহী ঈদগাহ

ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্য ও পাড়া কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নিয়ে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মাসুক এলাহি, মাহবুব খান এলু, মিজানুর রহমান, আব্দুল মুকিত, মোবারক হোসেন ফাত্তাহ্, তারেক আহমদ খান, কুমারপাড়া আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল মুনিম কামাল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, হাজী বদরুল, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুমিন, সাকের আহমদ, ঝেরঝেরীপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হক সুন্না, মোহাম্মদ ফয়েজ, উবায়দুর রহমান সজীব, ঝর্ণার পার আঞ্চলিক কমিটির সভাপতি জাকির মোহাম্মদ ইফতার খান, সাধারণ সম্পাদক মাসুম আহমদ মুসা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, ঝেরঝেরীপাড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রাহাত খান মুন্না, কুমারপাড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।