BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৯
আজকের সর্বশেষ সবখবর

দূর-পাল্লার গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটার কমছে পাঁচ পয়সা


আগস্ট ৩১, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : দূর-পাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা কমানো হয়েছে। কিলোমিটারে ২ টাকা ২০ পয়সা থেকে তা ২ টাকা ১৫ পয়সায় নামল।

এদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানহরীতে ২ টাকা ৫০ পয়সা থেকে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, সিটিতে সর্বনিন্ম ভাড়া ৮ থেকে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত বৈঠকে নতুন ভাড়ার এই ঘোষণা দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল উল্লাহ নূর।

এর আগে ডিজেলের মূল্য হ্রাসজনিত কারণে ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত বৈঠক ডাকা হয়।
বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর বিআরটিএ সদর দফতরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ৫ পয়সা কমানোর প্রস্তাব দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। ডিজেলের মূল্য ৫ টাকা হ্রাস পাওয়ায় এই প্রস্তাব দেন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।