BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৭
আজকের সর্বশেষ সবখবর

জয়তুন ও‌য়েল‌ফেয়ার ট্রাস্ট এর উ‌দ্যো‌গে ফ্রি খৎনা ক‌্যাম্প


আগস্ট ২৭, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

শ‌হিদুল ইসলাম:: হাসামপুর বাইতুল মোয়া‌জ্জেম জা‌মে মস‌জিদ এর সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান এর বাড়ীতে অসহায় গ‌রিব শিশু‌দের জন‌্য মান‌বিক সংগঠন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থে‌কে দিন ব‌্যাপী ফ্রি খৎনা ক‌্যাম্প আ‌য়োজন করা হয়।

উক্ত ক‌্যাম্প অত্র ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবিরের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক শাহীন আহমদ এর পরিচালনায় অনু‌ষ্ঠিত হয়।

যুক্তরাজ‌্য প্রবা‌সি বি‌শিষ্ট সমাজ সেবক ও দানশীল ব‌্যক্তি আব্দুল ম‌জিদ (লাল মিয়া), বি‌শিষ্ট সমাজ সেবিকা রোটা‌রিয়ান রা‌বেয়া তা‌হেরা ম‌জিদ এর অর্থায়‌নে প‌রিচা‌লিত হয়।

খৎনা প‌রিচালনা ক‌রেন ডাঃ ইকবাল, সহকারী নিয়াজ উ‌দ্দিন, ‌নির্বাহী সদস‌্য হারুনুর র‌শিদ হিরন, সমাজ কর্মী শাহজান মিয়া, মোঃ শ‌হিদুল ইসলাম, মাওঃ ক্বারী কিব‌রিয়া আহমদ, হা‌ফিজ মাওঃ দে‌লোয়ার সি‌দ্দিকী, মোঃ হা‌জির আলী, আব্দুল ম‌জিদ মাস্টার, সে‌লিম আহমদ, বাবুল মিয়া, জু‌নেদ আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।