BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৮
আজকের সর্বশেষ সবখবর

কোভিড টিকা: ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা!


আগস্ট ২৭, ২০২২ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: কোভিড-১৯ ভ্যাকসিনের প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না।

মার্কিন বায়োটেক কোম্পানির অভিযোগ, করোনা মহামারির বহু আগে তারা টিকা তৈরির এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। ফাইজার-বায়োএনটেক সেই প্রযুক্তি নকল করে টিকা তৈরি করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা করা হচ্ছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি আমরা তৈরি করেছি, সেটিকে রক্ষা করতেই এই মামলা।

তবে ফাইজার বলেছে, আমরা বিস্মিত এবং অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।