BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২০
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ বোমা হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ


আগস্ট ১১, ২০২২ ২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃ বিএনপি-জামাত অশুভ জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে আগামী ১৭ আগস্ট বুধবার আওয়ামী লীগ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, অপপ্রচার-গুজবের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি ও তার দোসদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে এই কর্মসূচি পালিত হবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে আওয়ামী লীগের জেলা-মহানগর, উপজেলা, থানা, পৌর ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে এই কর্মসূচি পালনের সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
এদিকে শোকাবহ আগস্ট মাসের ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আজ (১১ আগস্ট) বিকাল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক জরুরী সভা আহ্বান করেছেন।

সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশগ্রহণ করবেন।সভায় সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।