BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি পেছালো


আগস্ট ২, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ আগস্ট) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এই দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য জিয়া উদ্দিন জিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ৫ জুলাই মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ২ আগস্ট (আজ) দিন ধার্য করেছিলেন একই আদালত। কিন্তু আজ খালেদা জিয়া অসুস্থ বলে হাজির হতে পারেননি জানিয়ে আদালতে সময় আবেদন করেন তার আইনজীবী। আদালত সময় আবেদন মঞ্জুর করে নতুন করে ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে দুর্নীতির মামলাটি করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।