বিডি সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ জুলাই) রাতে ২০ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। কমিটির মেয়াদ এক বছর বলে উল্লেখ করা হয়েছে।
কমিটিতে সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক মো: এমদাদুল হোসেন।
এ ছাড়া সহ-সভাপতি পদে শরীফ হোসেন, বিশ্বজিৎ দাশগুপ্ত, এ কে এম কামরুজ্জামান পিন্টু, মহতাসিম বিল্লাহ সাজিদ, সাব্বির মোল্লা, ফকরুল ইসলাম তুষার ও রিয়াজুল ইসলাম রিয়াদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন – প্রান্ত ইসলাম, তফিকুর রহমান সাম্য, সরোয়ার জাহান শিশির ও জুনায়েদ আহমেদ।
সাংগঠনিক সম্পাদক পদে ছয়জনকে মনোনীত করা হয়েছে । তারা হলেন, খন্দকার মো. সাঈদ হৃদয়, আরমান হোসেন, মোশারফ হোসেন, আকাশ ভুঁইয়া, আব্দুল্লাহ আল মিজান ও আব্দুল্লাহ আল বাকি রাফাত।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কমিটির অনুমোদন দিয়েছেন।
