BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:৩৩
আজকের সর্বশেষ সবখবর

মিজান চৌধুরী সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাচ্ছেন


জুলাই ২৬, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা বাজার) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাচ্ছেন।

মঙ্গলবার ২৬ জুলাই গণমাধ্যমে তিনি জানিয়েছেন আগামী ২৭ জুলাই বুধ বার সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাত্রা শুরু করবেন। সেখানে তিনি যুক্তরাজ্যে বসবাসরত ছাতক দোয়ারা বাজার উপজেলার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি ও সিলেট বিভাগের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র নেতাদের সাথে মতবিনিময় করবেন। সেখানে অবস্থানকালে তিনি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে যোগদান করবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।