বিডিসিলেট ডেস্ক : আওয়ামী যুবলীগ ছাতক উপজেলা শাখার সভাপতি ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকন দীর্ঘ দিন ধরে শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার পাশাপাশি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২০১৫ সালের ২৪ জুলাই তাকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়।
সাইফুর রহমান চৌধুরী খোকন সোমবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকে যুবলীগের রাজনীতিতে সাইফুর রহমান চৌধুরী খোকনের রয়েছে ব্যাপক অবদান। অত্যন্ত কম বয়সে ছাতক পৌরসভার মেয়র পদেও নির্বাচন করেছিলেন তিনি। নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হতে পারেননি। উপজেলা যুবলীগকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ব্যাপকভাবে সংঘটিত করেছিলেন যুবনেতা সাইফুর রহমান চৌধুরী খোকন।
শারীরিক অসুস্থতার জন্য দলীয় পদ থেকে অব্যাহতি নিয়ে দীর্ঘদিনের রাজনীতির ইতি টানলেন সাইফুর। এদিকে তিনি তার আশু রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
