BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সোমবার ত্রাণ বিতরণে আসছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ


জুন ২৬, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্কঃসিলেটের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে আগামী কাল সোমবার (২৭ জুন ) সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। নেতৃবৃন্দ আগামী কাল সকাল ৮:৩০ ঘটিকায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

এরপর নেতৃবৃন্দ সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে, ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ উপজেলা এবং দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।