BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০১
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সিলেট জেলা আ’লীগের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ 


জুন ১৮, ২০২২ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক :: সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার (১৮ জুন) দুপুর ১২টায় ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী’র টিলাগড়স্থ বাসায় সিলেটের সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সিলেট জেলা আওয়ামী লীগের করণীয় নির্ধারণের জন্য জরুরি সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এর সঞ্চালনায় পরিচালিত সভায় নিম্ন লিখিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়:

১. সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী কে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান কে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের ত্রাণ কমিটি গঠন করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সকল নেতৃবৃন্দ, সিলেটের সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উক্ত ত্রাণ কমিটির সদস্য হিসেবে থাকবেন;

২. ত্রাণ কমিটি জরুরি ভিত্তিতে বন্যা উপদ্রুত উপজেলা সমূহে স্থানীয় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে জরুরি ভিত্তিতে বিভিন্ন গ্রামে বন্যায় আটকে পরা লোকজনদের উদ্ধার করে স্থানীয় আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা;

৩. জরুরি ভিত্তিতে সকল উপজেলার আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষ ও অন্যান্য বানভাসিদের মাঝে শুকনো খাবার প্যাকেট ও বিশুদ্ধ পানি বিতরণ করা;

৪. সকল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামর্থ অনুযায়ী নিজ নিজ এলাকায় বন্যা আক্রান্ত মানুষের পাশে খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে পাশে থাকার নির্দেশনা প্রদান করা;

এছাড়াও সিলেটের সকল বিত্তবান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সরকারের পাশাপাশি নিজ নিজ এলাকায় বন্যা দূর্গত মানুষের পাশে সহায়তা নিয়ে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।