BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে মুহাম্মদ (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ


জুন ১০, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) দুপুরে সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে পৌর শহরের বিভিন্ন এলাকার মসজিদ থেকে মুসল্লীরা এসে যোগ দেন। মিছিলটি শহরের পুরাতন বাসস্টেশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা আব্দুর বাছির প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সেই সাথে সারাদেশের মুসলমানদের অনুরোধ করব যাতে ভারতের সকল ধরনের পণ্য তারা বর্জন করে ভারতকে অর্থনৈতিক চাপে ফেলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।