BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে লাইভ করা নয়নের বাড়ীতে মরদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে


জুন ৬, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়া প্রতিনিধি:: ফেসবুকে লাইভ করে সীতাকুণ্ডের ভয়াবহ আগুনের তথ্য দেয়া অলিউর রহমান নয়নের লাশ মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টায় দিকে একটি এম্বুলেন্সে করে লাশ পৌঁছালে শেষ বারের মতো এক নজর দেখতে এলাকার অসংখ্য মানুষ ভিড় করেন তার নিজ বাড়ীতে। তার এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নয়নের মা-বাবা প্রতিবেশীসহ এলাকার সাধারণ মানুষ। পরে বাদ যোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

নিহত নয়নের চাচা মাওলানা রমজান আলী জানান, সর্বশেষ গত ঈদুল ফিতরের সময় বাড়ী এসেছিলো নয়ন। কয়েকদিন থেকে আবার চলে যায় সীতাকুণ্ডে।

রবিবার রাতে তারা লাশ গ্রহণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফন কাফনের জন্য নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। আরও ২ লাখ টাকা তাদেরকে দেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে তারা এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবী করেন।

উল্লেখ্য,গত শনিবার রাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুন্ড কন্টেইনার ডিপোতে কর্মরত শ্রমিক অলিউর রহমান নয়ন ফেসবুকে লাইভ করার সময় নিহত হয়েছেন।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।