বিডি সিলেট ডেস্ক:: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র সাথে রবিবার (২৯ মে) তার ঢাকাস্থ নিজ বাসভবনে ফুলেল শুভেচছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ছাত্রলীগ কে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।আর সেই লক্ষে মোঃ দুলাল মিয়া কে বাহুবল উপজেলার সর্বত্র তৃণমূলে বাহুবল উপজেলা ছাত্রলীগ কে সুসংগঠিত করতে নির্দেশ প্রদান করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
