BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৯
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদল নেতা ইসমাইল আলী ইয়াসাকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট ছাত্রদলের নিন্দা


মে ১৬, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেট জেলা ছাত্রদলের আওতাধীন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ইসমাইল আলী ইয়াসাকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (১৬ মে ) সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তোফায়েল আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে বাংলাদেশে আওয়ামী নিশীরাতের ভোটের সরকার বিরোধী মতের বিশ্বাসীদের মিথ্যা মামলা দিয়েও গ্রেফতার করে ফ্যাসিবাদী কার্যকলাপের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় তারই ধারাবাহিকতায় শুক্রবার রাত ১১টায় জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক ইসমাইল আলী ইয়াসাকে হরিপুর বাজার থেকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

নেতৃবৃন্দ অবিলম্বে তার মুক্তি ও এসব অবৈধ মামলা প্রত্যাহারের দাবি জানান।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।