BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
আজকের সর্বশেষ সবখবর

এপ্রিলে বাড়ি যেতে চেয়েছিলেন মুহিত, এপ্রিলেই ‘ফিরছেন’ বাড়িতে


এপ্রিল ৩০, ২০২২ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বয়স ৮৮ বছর। আক্রান্ত নানা ধরনের শারীরিক জটিলতায়। এর মধ্যেই বেশ অনেকদিন ধরেই আবুল মাল আবদুল মুহিত তার পরিবারের সদস্যদের বলে আসছেন, এপ্রিল মাসে তিনি বাড়ি যাবেন। বাবার জন্মদিন পালন করবেন। বাবার জন্মদিন জুনে— এ কথা মনে করিয়ে দিলেও নিজের অবস্থানে অনড় থাকেন তিনি। ভাইদের বলেন, তারাও যেন এপ্রিল মাসেই তার সঙ্গে বাড়ি যান।

সেই এপ্রিল মাসের শেষ দিনেই বাড়ি ফিরছেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এবার যে যাচ্ছেন, আর কখনো বাড়ি ছাড়তে হবে না তাকে। না ফেরার দেশে পাড়ি জমানো মুহিত সমাহিত হবেন পারিবারিক কবরস্থানে, মা-বাবা আর দাদা-দাদির কবরের পাশে।

শনিবার (৩০ এপ্রিল) গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) মুহিতের জানাজার সময় এ কথা জানিয়েছেন তার ছোট ভাই সাবেক সচিব ড. এ কে আবদুল মুবিন। ভাইয়ের এপ্রিলে সবাইকে নিয়ে বাড়ি ফেরার ইচ্ছার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।