BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৭
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক খাইরুল ইসলাম দুলালের কৃতজ্ঞতা প্রকাশ


এপ্রিল ২৭, ২০২২ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

দীর্ঘ ৪ বছর পর সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের যৌথ স্বাক্ষরে বর্তমান কমিটির সভাপতি দীপংকর কান্তি দে-কে সভাপতি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।

উক্ত কমিটিতে আমাকে সহ-সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়েছে।আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার প্রতি।

আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নেতা বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ইউনিট ছাত্রলীগের সদ্য সাবেক সফল সাধারণ সম্পাদক, বৃহত্তর ছাতকের কৃতি সন্তান প্রিয় আল আমিন ভাই ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতিকুর রহমান তালুকদার আতিক ভাইয়ের প্রতি।

জননেত্রী দেশরতœ শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন নীতিতে অটল থাকবো।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।