BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪৪
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন


এপ্রিল ২০, ২০২২ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ বুধবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানকে সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন আবদুল কাদির ভূইয়া জুয়েল।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি করা হয়েছে গোলাম সরোয়ারকে। আর সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম ফিরোজ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইয়াসিন আলী।

অনুমোদিত কমিটিতে ২৯ জন সহ-সভাপতি এবং ২০ জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।