BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪৮
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে আসছেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা


মার্চ ১০, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি:: আগামী মঙ্গলবার (১৫ মার্চ) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রভাবশালী নেতারা। আসছেন প্রেসিডিয়াম সদস্যও।

জানা যায়, সংসদ নির্বাচনকে সামনে রেখে ও দলীয় শক্তিশালী কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৫মার্চ জেলার জালাল স্টেডিয়ামে বিশাল বর্ধিত সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এতে হবিগঞ্জ জেলার নয়টি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের আওয়ামী নেতৃবৃন্দ অংশ নিবেন। এ নিয়ে কাউন্সিলরদের তালিকাও প্রস্তুত করছে জেলা আওয়ামী লীগ।

হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সূত্র জানায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবীর নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সহ কেন্দ্রীয় নেতারা জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নিবেন। এ নিয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।