BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৮
আজকের সর্বশেষ সবখবর

তাজপুর ডিগ্রি কলেজে ছাত্র সংঘর্ষ, কলেজ বন্ধ


মার্চ ১০, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতের ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে আশংঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে প্রিন্সিপালের রুমসহ অফিসকক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় হামলার ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এক সপ্তাহের জন্য কলেজের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা দেয় কলেজ প্রশাসন।

আহতরা হলেন- কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী উপজেলার মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল মতিন (২১) ও ৪র্থ বর্ষের শিক্ষার্থী মটিহানি গ্রামের মুধু মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৪)। এরমধ্যে আহত আব্দুল মতিন মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে আশংঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র আব্দুল মতিনের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ডিগ্রি ৪র্থ বর্ষের ছাত্র উজ্জল মিয়ার হাতে ছুরিকাঘাতসহ হামলার চেষ্টা করে। এসময় উজ্জল মিয়া অনান্য শিক্ষার্থীদের নিয়ে আব্দুল মতিনকে ধাওয়া করলে সে দৌড়ে কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। পরে প্রায় ৪০ জন শিক্ষার্থী সংঘবদ্ধভাবে অধ্যক্ষের কক্ষের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আব্দুল মতিনের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। এ সময় অধ্যক্ষের কক্ষ ও অফিস কক্ষের কম্পিউটাসহ বিভিন্ন আসবাপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা। এঘটনায় কম্পিউটার অপারেটর আনা মিয়া আহত হয়েছেন।

কলেজের অধ্যক্ষ মনু মিয়া বলেন, আমি হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজ খবর নিয়েছি। এই ঘটনায় কলেজ গভর্নিং বডির সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।