বিডি সিলেট:: ঢাকা আন্তর্জাতিক একুশের বই মেলা -২০২২ প্রকাশিত হয়েছে প্রবাসী কবি মো: জামাল হাসান খান মান্নার সপ্তম কবিতাগ্রন্থ ‘মুজিব শতবর্ষ‘। তিনি এবারের একুশের বই মেলায় পাঠকদের মাঝে একটা বহুমাত্রিক ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক এবং মানবসত্তা বিকিরণের সততা, মানবতা ও নবীন -নবোদয়ের এক অর্ক -অয়ন এবং প্রেম-বিরহের নতুনধারা বিবর্তনের সংযোজন ‘মুজিব শতবর্ষ‘ বই নিয়ে হাজির হলেন। অমর একুশে বইমেলা -২০২২ এর নাগরী ৪৮০-৪৮১নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
বইটি প্রসঙ্গে প্রবাসী কবি মো: জামাল হাসান খান মান্না বলেন, আশা করি পাঠকদের কাছে “মুজিব শতবর্ষ” বইটি ভালো লাগবে। উল্লেখ্য,তিনি লন্ডন থেকে নিয়মিত বই লিখছেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
