BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ: ২ প্রতিষ্ঠানকে জরিমানা


মার্চ ৯, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার সংবাদদাতা : আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্য সামগ্রী মজুদ ও সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিভিন্ন ব্যবসায়ীদের গোপন গোডাউনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হচ্ছে।

বুধবার (৯ মার্চ) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৌর শহরের পুরানবাজার এলাকায় এ ধরণের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড নেছার উদ্দিন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার।

অভিযানে শহরের পুরান বাজারের রিপন ট্রেডার্স নামক দোকানীকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় ১ লক্ষ টাকা ও পাপন এন্টারপ্রাইজকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আসন্ন রমজান মাস উপলক্ষে কিছু অসাধু ব্যবসায়ীরা খাদ্যসামগ্রী মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় বাজারে পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে সর্তক করেন । এখন থেকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।