BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

শাবির আটক সাবেক ৫ শিক্ষার্থীর জামিন মঞ্জুর


জানুয়ারি ২৬, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে টাকা দেয়ার অভিযোগে আটক পাঁচ সাবেক শিক্ষার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বুধবার তাদের জামিন মঞ্জুর করা হয়।

এক ক্ষুদে বার্তায় বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা।

এর আগে মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (নং-১১) হয়।

সাবেক এই পাঁচ শিক্ষার্থী হলেন, টাঙ্গাইলের সখিপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ থানার লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকা মিরপুর মাজার রোডের ১৭/৩ বাসার একেএম মোশাররফের ছেলে একেএম মারুফ হোসেন (২৭) ও কুমিল্লা জেলার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)।

এর আগে ঢাকায় তাদের আটকের পর সিলেটে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিআইডির একটি দল তাদের সিলেটে নিয়ে আসে।

এর আগে, সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।