BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৭
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগর গোয়ালাবাজারে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫


জানুয়ারি ১৬, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম::সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় দায়ের কুপে ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) সকাল অনুমান ১০টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জহিরপুর ৮নং ওয়ার্ডের নিজ করনসি গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, সৈয়দ তানবির আলী (২০), সৈয়দ হুমায়ুন আলি (২৬), হেলাল মিয়া (৪৫), কমলা বিবি (৫০) ও সৈয়দা তামান্না বেগম (২৩)। আহত সবাই বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।

আহত সৈয়দ হুমায়ুন আলী বলেন, আমি আমার বাড়ি থেকে বের হয়েছি হাওরের উদ্দেশ্যে, পূর্ব পরিকল্পিত ভাবে আনছার আলী, কওছর আলী, সজ্জাদ আলী, দিলদার আলী, টিটু আলী, রাজ্জাক আলী গং দেশিও বিভিন্ন অস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করে। আমার চিৎকার শুনে আমার ছোট ভাই, ছোট বোন, ফুফাতো ভাই, চাচি সহ আরো অনেক মানুষ ছুটে আসেন। এ সময় আনছার আলী ও তার সহযোগীদের অস্ত্রের আঘাতে আমি, আমার ছোট, ফুফাতো ভাই ও ছোট বোন আহত হয়েছি। বর্তমানে আমরা সিলেট ওসমানী মেডিকেলে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় দুই আড়াই বছর থেকে জমিজমা সংক্রান্ত নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

ওসমানীনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাইন উদ্দিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। বর্তমানে আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। এখনোও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।