BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:১৯
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে নারী সেজে প্রেম করে ধর্ষণ মামলার আসামি ধরল পুলিশ


জানুয়ারি ১৩, ২০২২ ১২:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি সুজিত নম বিশ্বাস (২২) নামের এক তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী সেজে প্রেম করে তাঁকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৮ জুন জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজিতের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সুজিত এর পর থেকে পলাতক ছিলেন । পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন রকম অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

পুলিশ এক পর্যায়ে জানতে পারেন, সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে পাশ্ববর্তি দেশ ভারতে পালিয়ে গেছেন তিনি।

এক পর্যায়ে সুজিতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ।

প্রেমের এক পর্যায়ে সুজিতের সঙ্গে দেখা করার কথা বলেন নারী পরিচয় দেওয়া ওই পুলিশ কর্মকর্তা। এরই সূত্র ধরে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন তিনি। এ সময় ওই এলাকায় ছদ্মবেশে অবস্থান করা সাদাপোশাকের পুলিশ সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া এসআই কাজী শাহেদ আহমদ গণমাধ্যমকে বলেন, সুজিত প্রাথমিকভাবে জানিয়েছেন, মামলার পর তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

ভারতের মেঘালয়ে তাঁর বোনের বাড়িতে আত্মগোপন করেন সুজিত। সেখানে রনি রায় নামের ভারতীয় পরিচয়পত্র (নাগরিকত্ব নম্বর KJT 9239182) তৈরি করেন তিনি। তিনি আরও বলেন, ‘পরিচয়পত্রটি আমরা যাচাই করতে পারিনি। গ্রেপ্তারকৃত আসামীকে  বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।