বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর ত্রাণ তহবিল থেকে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় এক হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের ডাক বাংলায় এক আলোচনা সভা শেষে ওই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, ব্রিটিশ বাংলা চেম্বার অব কমার্সের পরিচালক সাইদুর রহমান রেনু, ঢাকার ধানমন্ডি থানা আ’লীগের সভানেত্রী শেখ মিলি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পৌর আ’লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল ও যুবলীগ নেতা অ্যাডভোকেট আলমগীর হোসেন।
